1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

কাশিয়ানীতে সাপ্তাহিক হাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

আইন অনুযায়ী উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাপ্তাহিক হাট-বাজারগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে কারেন্ট জাল। বর্ষা মৌসুমে চাহিদা বাড়ার সুযোগে রাহুথড়, রামদিয়া, ভাটিয়াপাড়া ও জয়নগর বাজারে রমরমা বেচা-কেনা চললেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান অভিযান।
আজ ১৯/০৮/২৬ ইং রোজ মঙ্গলবার
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাহুথড় বাজার ঢুকতেই চান্দী ঘরের আগে প্রকাশ্যেই কারেন্ট জাল বিক্রি হচ্ছে। রামদিয়া বাজার, পুলিশ ফাঁড়ির অভিমুখে সেলুনের পিছনে অনিল নামের এক ব্যবসায়ী এবং মুরগী হাটার আরজু নামের এক ব্যক্তি টিনের ঘরে চায়না জাল ও কারেন্ট জাল মজুত করে বিক্রি করছেন।জয়নগর বাজার মডেল প্রাইমারী স্কুল গেটের সামনে পিয়াজ হাটায় হাফিজুর প্রকাশ্যে জাল বিক্রি করছেন। ভাটিয়াপাড়া বাজার রেললাইন সংলগ্ন এলাকায় রমরমা বেচা-কেনা চলছে নিষিদ্ধ জালের।

ক্রেতারা প্রকাশ্যেই জাল কিনছেন। অথচ এসব বাজারে মৎস্য বিভাগ বা প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি।

স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের অভিযোগ, হাটে অবাধে নিষিদ্ধ জাল বিক্রি হলেও মৎস্য বিভাগ শুধু দূরবর্তী খাল-বিলে গিয়ে সাধারণ জেলেদের কাছ থেকে ২-১টি জাল জব্দ বা পুড়িয়ে ছবি তুলেই দায়িত্ব শেষ করছে। এতে প্রকৃত মজুতদার ও বড় ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, “বাজারে শত শত পিস নিষিদ্ধ জাল বিক্রি হচ্ছে। কিন্তু সেখানে কোনো অভিযান হয় না। মাঝে মাঝে বিলে গিয়ে কয়েকটি জাল পুড়িয়ে ছবি তোলা হয়। এতে প্রকৃত ব্যবসায়ীদের কিছুই হয় না।”

রাহুথড় বাজারের ইজারাদার দিলিপ বলেন, “এই বিষয়ে আমি অবগত নয়। কারেন্ট জাল বিক্রি হয় এমন অভিযোগ এর আগেও পেয়েছি। আজকে আপনার কাছ থেকেও জানলাম। এখনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।”

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, “কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দেশের জলজ জীববৈচিত্র্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। এসব জালে মাছের ডিম, রেণুপোনা, ছোট মাছ, কাঁকড়া নির্বিচারে ধরা পড়ে। ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হয়। মাঝে মধ্যে বাজার মনিটরিং করা হয়। আজকে কারেন্ট জাল বিক্রি হচ্ছে তা মাত্র জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

পরিবেশ ও মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, কারেন্ট জালের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24