1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কাতারে বন্দি ইরানি পাইলটদের অবস্থা আশঙ্কাজনক: রাখা হয়েছে সমুদ্রের মাঝে জলযানে!

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

দীর্ঘ টানাপোড়েন এবং নিবিড় কূটনৈতিক আলোচনার পর অবশেষে কাতার সরকার ইরানের একটি সামরিক বিশেষজ্ঞ দলকে বন্দি পাইলটদের সাথে দেখা করার অনুমতি দিয়েছে।

সেখানে গিয়ে ইরানের সামরিক বিশেষজ্ঞ দলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকেরজাদেহ জানিয়েছেন, কাতারে বন্দি ইরানের ৩ জন পাইলটের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর আশঙ্কা রয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, গুরুতর আহত এই পাইলটদের স্থলভাগের কোনো হাসপাতালে চিকিৎসা না দিয়ে, সমুদ্রের ওপর একটি ভাসমান জলযানে বন্দি করে রাখা হয়েছে—যা চিকিৎসার জন্য মোটেও উপযুক্ত নয়।

সমুদ্রের জলযানে বন্দি থাকায় আহত পাইলটদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ইরান অবিলম্বে তাদের স্থলভাগের সুসজ্জিত হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানিয়েছে।

একই সাথে গুরুতর অসুস্থ ও আহত পাইলটদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাতারে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC)’-র কাছে জরুরি ভিত্তিতে অনুরোধ জানিয়েছে তেহরান।

গত ২ মার্চ মার্কিন-ইরান যুদ্ধ চলাকালীন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অভিযান শেষে ফেরার পথে ইরানের দুটি সু-২৪ (Su-24) যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে একজন পাইলট নিহত হন এবং বাকি ৩ জন পাইলট (জাভাদ সালেহি, আবদুল মজিদ দাশতিয়ান এবং ইমরান বেহরুশিয়ান) কাতার বাহিনীর হাতে জীবিত বন্দি হন।

উল্লেখ্য, কাতার সরকার প্রথম থেকেই ইরানি পাইলটদের বন্দি করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে আসছিল। তবে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা ইরানের বিশেষজ্ঞ দলকে সেখানে যাওয়ার অনুমতি দিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24