1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

যশোরে ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ আসামি তুষার গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

রানা আহমেদ :

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প। মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) ভোর ০৬:০৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাজারহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. সৌরব হোসেন তুষারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তুষার যশোর কোতোয়ালী মডেল থানার পূর্ব বারান্দীপাড়ার মো. জামাল হোসেন ও পলি খাতুনের ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আল আমিন হোসেন (২৯) পেশায় স্বর্ণের কারিগর ছিলেন। তার চৌরাস্তা মোড়ে স্বর্ণের দোকান রয়েছে। গত ২০ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে তিনি দোকানে যান।

এর কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করে জানায় একজন অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। দ্রুত বারান্দীপাড়া লিচুতলা যেতে বলে। ফোন পেয়ে আল আমিন মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তিনি আর বাসা বা দোকানে ফেরেননি।

একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে পরিবারের লোকজন খবর পায় আল আমিনকে হত্যা করে লিচুতলা মাদ্রাসার পেছনে বাবুর মেহগনি বাগানে ফেলে রাখা হয়েছে। সেখানে গিয়ে পরিবার তার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

যশোর র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো.
ফজলে রাব্বি সাংবাদিকদের জানায়, র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করে ৪৮ ঘন্টার মধ্যে প্রধান সন্দিগ্ধকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24