1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশের উৎকর্ষে সেরা থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​শিক্ষার মান, শৃঙ্খলা আর চমৎকার পরিবেশ—এই তিনের অনুপম মিলনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেরার তকমা অর্জন করেছে ৪৭ নং থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ও যে মানসম্মত শিক্ষা দিতে পারে, এটি তারই এক উজ্জ্বল উদাহরণ।

২০০১-২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৫-২০০৬ সালে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে বিদ্যালয়টি আজকের এই অবস্থানে এসেছে।

বিদ্যালয়ের মূল গেটে খোদাই করা রয়েছে—”শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।” এই স্লোগানই স্কুলটির মূল লক্ষ্য ও আদর্শের বহিঃপ্রকাশ ঘটায়।

শ্রেণিকক্ষে প্রবেশ করলেই দেখা মেলে পরিপাটি ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার দৃশ্য। শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশ, সুন্দর হাতের লেখা এবং শিক্ষকদের নিবিড় তদারকি যে কারও নজর কাড়বে।

বিদ্যালয়টির শিক্ষার মান এতই উন্নত যে, বিভিন্ন জেলা থেকে বদলি হয়ে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের সন্তানদের এই স্কুলেই ভর্তি করান। আধুনিক ও নমনীয় শিক্ষা পদ্ধতির কারণে এটি বর্তমানে অভিভাবকদের প্রথম পছন্দে পরিণত হয়েছে।

স্থানীয়দের মতে, ৪৭ নং থানা কলোনি স্কুলের সুনাম এখন উপজেলা ছাড়িয়ে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, অনেক চাকরিজীবী ও সরকারি কর্মকর্তার ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করেন। তবে আসন সীমাবদ্ধতার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। দূরদূরান্ত থেকেও অনেকে এসে এই স্কুলে ভর্তি হতে চান।

মানসম্মত শিক্ষার কারণে এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় মাঝে মাঝে কিছুটা বেকায়দাতেও পড়তে হয়। এ ছাড়াও স্কুলটিতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি থাকে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে পরিপাটি স্কুল ড্রেস মেইনটেইন করে।

​শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বাঞ্ছারামপুরের এই বিদ্যাপীঠ প্রতিনিয়ত সাফল্যের নতুন সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24