1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

পাওনা টাকাকে কেন্দ্র করে হামলা: মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদেশ পাঠানোর পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় অসিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মাহবুব, জুয়েল, লোকমান ও জিয়ান নামে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ভিটি দাউদপুর গ্রামের মাহবুবের সাথে একই গ্রামের রহমত আলির বিদেশে লোক পাঠানো সংক্রান্ত পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সাথে আলোচনা করে আগামী শনিবার একটি শালিস দরবারের দিন ধার্য করেন।

অভিযোগ উঠেছে, নির্ধারিত শালিস বৈঠকের আগেই গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় জালাল মিয়ার নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রহমত আলিকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় বাধা দিতে গেলে অসিদ মিয়াসহ অন্যরা আহত হন। তান্ডব চালিয়ে হামলাকারীরা মাহবুবের একটি মোটরসাইকেল এবং ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24