
টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন বাঁশতৈল ইউনিয়নে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আয়োজনে মাদকবিরোধী র্যালি, সমাবেশ এবং মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি বাঁশতৈল কলেজের সামনে থেকে শুরু হয়ে বাঁশতৈল বাজার প্রদক্ষিণ করে মুনশের আলী স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আইসি জনাব মিজানুর রহমান, বিট অফিসার এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিকসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
উক্ত র্যালি ও সমাবেশে বাঁশতৈল ইউনিয়নের কমিউনিটি পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।