
আজ ৩১ আগস্ট ২০২৬, সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে স্পীকারের কার্যালয়ে জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি, প্রতিনিধিদলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।