1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)র সদস্যসহ র্ট্রাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ড ভ্যানসহ ২৬৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজারমূল্য প্রায় ৩ কোটি ৫৮ লক্ষ ১৯ হাজার টাকা।
এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবি সর্বদা তৎপর রয়েছে জানিয়ে আটককৃত ভারতীয় শাড়ি সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24