1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

চুয়াডাঙ্গায় নিখোঁজের পর মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০১/০৯/২০২৬ ইং মঙ্গলবার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়জান খাতুন (৭৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১শে আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর দুইটার দিকে মহেশপুর মোল্লাপাড়া ঘাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

ময়জান খাতুন মহেশপুর এলাকার মৃত আকবার আলীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামার পর স্রোতের কারণে ময়জান খাতুন পানিতে ভেসে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিকেলে মহেশপুর ঘাট এলাকায় নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24