1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রায়পুরা থানার চরাঞ্চলের চর মধূয়া ইউনিয়ন এর সমীবাদ বাজারে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করে তাদের পাহারায় আগ্নেয়াস্ত্র তৈরী করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে নরসিংদীর পুলিশ সুপার এর দিক-নির্দেশনায়, রায়পুরা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর-এর নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানসহ রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্র এর অফিসার-ফোর্স সমন্বয়ে অভিযান পরিচালনা করে ৩১-৮-২৬ ইং রাত অনুমান ১২.০৫ ঘটিকায় চর মধূয়া ইউনিয়ন এর সমীবাদ বাজারস্থ জনৈক খায়রুল এর মাছের খাবারের দোকানের সামনে হতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আসামী মোঃ সাব্বির হোসেন(৩০), পিতা- মোঃ হেলাল মিয়া, মাতা- হেনা বেগম, সাং-বড়িকান্দি (মোল্লাবাড়ী),থানা- নবীনগর, জেলা-বি-বাড়ীয়া এ/পি- সাং-সমীবাদ(মামার বাড়ী), থানা-রায়পুরা,জেলা-নরসিংদীকে আটক করে তার হেফাজত হতে নিম্ন উল্লেখিত আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হন।
উল্লেখিত আলামতের বিবরণঃ
০১। ১টি লোহার পাইপ, লম্বা ২৬ ইঞ্চি,০২। ১টি লোহার পাইপ, লম্বা ৬ ইঞ্চি, ০৩। ১টি লোহার পাইপ, লম্বা ৩ ইঞ্চি ০৪। ১টি চ্যাপ্টা লোহার পাইপ, লম্বা ৯ ইঞ্চি ০৫। লোহার স্প্রিং ৪টি, যথাক্রমে-১টি ১৮ইঞ্চি, ১টি ১৫ইঞ্চি ও অপর ২টি ১.৭৫ ইঞ্চি লম্বা ০৬। হেক্সো ব্লেড ৩টি, প্রতিটি লম্বা ১২ ইঞ্চি ০৭। লোহার পাত ২টি, যথাক্রমে-১টি ৩.৫ ইঞ্চি এবং অপরটি ২.৭৫ ইঞ্চি লম্বা।
০৮। বিভিন্ন আকৃতির লোহার টুকরা ১৭টি ০৯। বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের মাথা ৬টি ১০। ট্রিগার সদৃশ লোহা ২টি ১১। ১টি ফায়ারকৃত কালো রংয়ের শট গানের কার্তুজ ১২। একটি পুরাতন স্মার্টফোন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশের নজরদারি অব্যাহত আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24