1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে:কানাইঘাটে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মুফিজুর রহমান নাহিদ:-

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে। এসব এলাকার যোগাযোগব্যবস্থা, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আজ (শনিবার) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাগঞ্জ রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির অন্যতম একটি এলাকা। তবে এখানে আসার পথে রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন। পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে বিশেষভাবে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রাজাগঞ্জের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন।

তিনি বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো সড়ক যোগাযোগ নিশ্চিত হলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়ে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হয়। তাই রাজাগঞ্জসহ পিছিয়ে থাকা এলাকাগুলোর যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

মন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। রাজাগঞ্জের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে কানাইঘাটের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সালসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24