1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার নারায়ণগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজির তিন যাত্রী আহত রূপগঞ্জে রিপন হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
‎
‎
‎কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
‎
মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) সকাল ১০টায় আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াসুর রহমান,আরো উপস্থিত ছিলেন, সাবেক আমির মাস্টার হাফিজুর রহমান,   ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সামাদ, মাওলানা খবির উদ্দীন, মাওলানা আমিনুর রহমান ও চয়ন দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা।
‎এ সময় হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
‎সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকুক—এই প্রত্যাশা।
‎ ছবিঃ
২০/১০/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24