1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার নারায়ণগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজির তিন যাত্রী আহত রূপগঞ্জে রিপন হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা জেলায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উৎসবের পরিবেশ সুরক্ষিত রাখতে কাজ করেন পুলিশ সদস্যরা।
পূজা উদযাপনকালে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে জেলা পুলিশ।
নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ ও পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি তদারকির জন্য কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের সদস্যরা পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ।
জেলা পুলিশ জানায়, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে পুলিশ সব সময় সচেষ্ট। ধর্মীয় উৎসবসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করায় পূজা উদযাপন কমিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24