1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নিউইয়র্কে রূপগঞ্জবাসীর আয়োজনে সংবর্ধিত এমপি দিপু ভূঁইয়া অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: দল গঠন ও খেলোয়াড় বাছাইয়ে প্রস্তুতি সভা সানায়ে তাকাইচি জাপানের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাকে দায়র করে যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসি দ্রুত কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাদল মণ্ডল গ্রেপ্তার, সহযোগী পলাতক

লামায় ইউএনএফপিএর অর্থায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পেলেন ২২৬ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

। মোহাম্মদ করিম, লামা-আলীকদম প্রতিনিধি।

বান্দরবানের লামা উপজেলায় বন্যাদুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করিতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হইয়াছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লামা সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে ১৯৮ জন সাধারণ ও অন্যান্য রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ২৮ জন গর্ভবতী নারীকে মাতৃস্বাস্থ্যসেবা দেওয়া হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে।
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাইয়া দেওয়ার লক্ষ্যে ‘Strengthening Maternity and Child Health Services Delivery for the Marginalized Community in Bandarban through Green Hill – Emergency Response’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হইল বন্যাদুর্গত, দুর্গম ও স্বাস্থ্যসেবাবঞ্চিত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করা।
স্বাস্থ্য ক্যাম্পে সাধারণ ও অন্যান্য রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি গর্ভবতী নারীদের মাতৃস্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। বিশেষত গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষা, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পে উপস্থিত থাকিয়া লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা. বাপ্পি মারমা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ ছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় দাশ, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) জাহানারা খানম লীনা এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) চম্পা রানী রুদ্র ও ফারজানা ইয়াসমিন হীরা স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনএফপিএর ফিল্ড অফিসার মো. লুৎফুর রহমান খান, এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, গ্রীন হিলের স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম ও বন্যাদুর্গত এলাকার অনেক মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করা কষ্টসাধ্য। এ অবস্থায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প আয়োজনের ফলে তাঁহারা নিকটবর্তী স্থানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাইতেছেন। বিশেষত গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিতেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আশা, গ্রীন হিলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকিলে লামা উপজেলার প্রান্তিক, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হইবে। পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধযোগ্য স্বাস্থ্যঝুঁকি হ্রাসেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখিবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24