1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার আসামী গ্রেফতার রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ” বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি
গ্রামবাংলার প্রাণের খেলা হাডুডু। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। খেলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামে কেন্দুয়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। তিনি ফিতা কেটে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় প্রথম রাউন্ডের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হরিল্যাকুর ও গরিবপাড়া দল। দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আশরাফ আল মূতি (সায়েম), ইব্রাহীম বাবু, জীবন চৌধুরী শাহিন, তাজুল ইসলাম অমি, এ কে এম মামুনুর রশিদ (লিটন), ৪ নম্বর দিওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং ৪ নম্বর দিওড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।
আয়োজকদের তথ্যমতে, টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মোট আটটি দল চারটি ম্যাচে অংশগ্রহণ করছে। ম্যাচগুলো হলো— হরিল্যাকুর বনাম গরিবপাড়া, নয়াপাড়া বনাম মালিপাড়া, হরিল্যাকুর বনাম খুদাইপুর এবং কেন্দুয়া বনাম শ্রীপুর।
খেলার মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়। গ্রামবাংলার চিরচেনা এই খেলাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং হারিয়ে যেতে বসা গ্রামীণ ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে হাডুডুর মতো ঐতিহ্যবাহী খেলা আবারও গ্রামবাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। মাঠের খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠবে নতুন প্রতিভা, জোরদার হবে সামাজিক বন্ধন এবং প্রাণ ফিরে পাবে বাংলার হারিয়ে যেতে বসা ক্রীড়া সংস্কৃতি।
আয়োজনে: কেন্দুয়া যুব সমাজ, বিরামপুর, দিনাজপুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24