1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক সাংবাদিকের নামে ব্যাংক হিসাব, ১২ লাখ টাকার লেনদেনে রহস্য—উঠছে গুরুতর প্রশ্ন! রাজিবপুরে আমনের বাম্পার ফলন, সবুজে হাসছে কৃষকের মুখ টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

খুলনায় চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি ফায়েক শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩রা নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ১৯:৫০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিএসসি এবং এসআরবি-৪, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২, রোড নং-৮/৭৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনায় চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি *ফায়েক শেখ (৪৩), পিতা: শেখ ইদ্রিস আলী, সাং: রায়েরমহল পশ্চিমপাড়া, থানা: খালিশপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।*

মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, ভিকটিম হুমায়ুন কবির খুলনা মহানগরীর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত পহেলা নভেম্বর রোজ রবিবার সন্ধ্যায় ভিকটিম হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিন নামক ফাস্টফুড এর দোকানে বসে ছিলেন। এসময় ধৃত আসামি ফায়েক শেখসহ মামলার অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে সৈয়দ নূর আমিন খুলনার আড়ংঘাটা থানায় বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি’র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24