1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ট্যাগ অফিসার ছাড়াই বিনাপানিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ, প্রশ্ন ও বিতর্ক আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল সিউলে পৌঁছেছে দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ নিস্পওি কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের আদনান আলতাফ নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাড়ির সদস্যরা।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ (২৮) ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়ার আলতাফ হোসাইন রাথারের ছেলে।

নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। যে কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খোঁজাখুঁজি করছিল। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24