1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

নির্বাচনে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে ঠাকুরগাঁও: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিবেদক:
নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতের মতো দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন কিংবা আগের রাতেই ফলাফল নির্ধারণের পরিস্থিতি আর থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন আনতে হবে। ৫ আগস্টের পর দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক, কৃষক ও শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে পুরোনো ব্যবস্থায় চলার সুযোগ নেই, পরিবর্তন আনতে হবে। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে দেশের অনেক উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আগের গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। পরিবর্তন আনতে কিছুটা সময় লাগলেও সরকারের আন্তরিকতার অভাব নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সবাই সেই পরিবর্তন বাস্তবায়নে কাজ করছেন।
সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, দেশের স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থা নিয়ে প্রতিনিয়ত মানুষের অভিযোগ পাওয়া যাচ্ছে। হাসপাতাল হওয়ার কথা সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা। অথচ অনেক হাসপাতালে নোংরা পরিবেশ দেখা যায়। সুস্থ মানুষ হাসপাতালে গিয়ে আরও অসুস্থ হয়ে ফিরছেন। উন্নত দেশগুলোর হাসপাতাল পরিচ্ছন্ন হলেও আমাদের দেশের চিত্র ভিন্ন। এ অবস্থার পরিবর্তন করতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও পরিচ্ছন্ন রাখতে হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আগে ঢাকা শহরের সড়কের ল্যাম্পপোস্টে অসংখ্য সাইনবোর্ড লাগানো থাকত, এখন সেগুলো সরানো হয়েছে। মাত্র পাঁচ-ছয় মাসে অনেক পরিবর্তন এসেছে। সদিচ্ছা থাকলে আমরাও কেন পরিবর্তন আনতে পারব না? আমরা নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখলেও অফিস-আদালত পরিষ্কার রাখার ক্ষেত্রে অনীহা দেখা যায়। এতে দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর কর্মতৎপরতার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। মন্ত্রীরাও তাঁর আগে অফিসে যাওয়ার চেষ্টা করেন। আগে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে মিটিং করতেন, এখন সচিবালয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। এর মাধ্যমে সময় ও যানজট কমানোর বার্তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে উদাহরণ তৈরি করে অন্যদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন।
নতুন প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী চান, ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট হয়ে না যায়। একটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বিভিন্ন ক্ষেত্র ভরে গিয়েছিল। এসব পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের ভালো মনে করলেও এখন আর তা চলতে দেওয়া হবে না। নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন তারই একটি প্রমাণ। ঠাকুরগাঁওয়ের নির্বাচন সেই পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে।
সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24