1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারণ করে ব্লাকমেইলেরর অভিযোগ, এসআরবি-৮ কর্তৃক প্রধান অভিযুক্ত কবিরাজ গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কবিরাজির নামে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারণ করে ব্লাকমেইলেরর অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মোঃ তাইজুল ইসলাম মুসা (৪০)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন মনসাতলী গ্রামের বাসিন্দা। তার পিতা- আঃ রাজ্জাক মোল্লা।

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম শারীরিকভাবে অসুস্থ থাকায় লোকমুখে জানতে পারে মোঃ তাইজুল ইসলাম মুসা একজন বড় মাপের কবিরাজ এবং তার মাধ্যমে চিকিৎসা করালে ভিকটিম সুস্থ হয়ে উঠবে। এরই পরিপ্রেক্ষিতে, ভিকটিম অভিযুক্তের কাছে চিকিৎসার জন্য যায়। অভিযোগ রয়েছে, চিকিৎসার আড়ালে অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সহযোগীদের সহায়তায় সেসব ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

পরবর্তীতে ভিকটিমের পিতা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে ভিকটিমকে বিয়ে করার জন্য অনুরোধ করলে, সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ও তার সহযোগীরা ধারণকৃত ভিডিওগুলো বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে ভিকটিম ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয় এবং তাদের সম্মানহানি ঘটে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর দায়ের করা মামলায় পলাতক প্রধান অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24