1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও চুরি মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে মোঃ আঙ্গুর হোসেন (৪৫)। পুলিশ জানায়,তিনি কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি,আশাশুনি থানা কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি আশাশুনি থানার ২১ জুন ২০২৬ তারিখের ২২ নম্বর মামলার সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার এজাহারভুক্ত আসামি। অপর গ্রেপ্তারকৃত হলেন মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক গাইন (৫৯)। তিনি ৯ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা আশাশুনি থানার ৯ নম্বর মামলার ৩৭৯/৪১১ ধারার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24