1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট):আয়েশা সিদ্দিকা বুলু
‘মেধার আলোয় দীপ্ত পথ, গড়ব নতুন ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়া উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়।
​সংগঠনটির জেনারেল সেক্রেটারি এস এম এ যুবায়ের রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মেহেদী মান্না।
​প্রধান অতিথির বক্তব্যে মেহেদী মান্না বলেন, “শুধু জিপিএ-৫ পেয়ে হাল ছেড়ে দিলে চলবে না। জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখতে হবে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।” শিক্ষার্থীদের উৎসাহিত করার এমন উদ্যোগের জন্য তিনি হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং সবসময় সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।
​সভাপতির বক্তব্যে এস এম এ যুবায়ের রানা বলেন, “একটি মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে এবং সহযোগিতা করবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সরদার রেজাউল করিম, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন জোমাদ্দার, আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুলা মিত্র, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুন নাহার শাপলা এবং সাবেক সেনাসদস্য আল-আমিন। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24