1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদক সহ চারজন আসামী আটক কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা মণিরামপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত ​কচুয়ায় সিডর-আইলাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবিতে আবেদন ও মতবিনিময় মাধবপুরে নাজমুল-নাজমা বেগমের বিবাহবিচ্ছেদ সম্পন্ন

মণিরামপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিয়ে সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগ (SBCC) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ের এ কর্মসূচির আওতায় ১০টি সেশনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, মৃদুল কান্তি চাকী (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মণিরামপুর এবং ঝাঁপা এলাকার স্বাস্থ্য সহকারী (H.A.) মোঃ মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভবতী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। শিশুদের বাইরের অস্বাস্থ্যকর খাবার ও ফাস্টফুড থেকে দূরে রাখতে হবে,পাশাপাশি জন্মের পর শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। শিশুর জন্য মায়ের দুধই সর্বোত্তম ও নিরাপদ খাবার বলেও বক্তারা উল্লেখ করেন।

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24