1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ২৫ মাসের সিলেটে সংবাদ সম্মেলনে সন্তান হারানোর বেদনা, চোখে অশ্রু—ছেলে হ’ত্যা’র বিচার চান বাবা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদক সহ চারজন আসামী আটক কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা মণিরামপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে আমতলী উপজেলা পরিষদ হলরুমে দাতা সংস্থা কনসার্নের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে এনএসএস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ মোহাম্মদ যুবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না ও সাংবাদিক জাকির হোসেন।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা।

এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24