1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার’-এর এজেন্ট শাখার উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ২৫ মাসের সিলেটে সংবাদ সম্মেলনে সন্তান হারানোর বেদনা, চোখে অশ্রু—ছেলে হ’ত্যা’র বিচার চান বাবা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মো. মেহেদী হাসান (২৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সীমান্তকেন্দ্রিক চোরাকারবারি চক্রের অন্যতম হোতা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ইছারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২৬) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কালামচেরা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর থেকে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি আইনের ৪ ধারায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24