1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে অভিভাবক সমাবেশ কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার’-এর এজেন্ট শাখার উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ২৫ মাসের সিলেটে সংবাদ সম্মেলনে সন্তান হারানোর বেদনা, চোখে অশ্রু—ছেলে হ’ত্যা’র বিচার চান বাবা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, চুরি, বিশেষ ক্ষমতা আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের পৃথক মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিনকে (২৯) গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের বাসিন্দা। গত ৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল।
অন্যদিকে, উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত লীল মিয়া ভূঁইয়ার ছেলে।
এ ছাড়া উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য পৃথক অভিযান চালিয়ে শশীদল উত্তরপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. রিহানকে (২২) গ্রেপ্তার করেন। তিনি শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. মনছুরের ছেলে।
একই কর্মকর্তা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের মোকতার হোসেনের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24