1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবি-শক্তি প্রকল্প প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও যুবদের উন্নয়নের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১১ ও ১২ নভেম্বর ২০২৬ ইং তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার জনাব নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভ স্টক অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল। এআইটি উত্তম কুমার গায়েন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ১৭ জন সদস্, যুবদল থেকে ৪ জন ও পুরুষ দল থেকে ৪ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।
হাঁস মুরগি ও গরু ছাগল পালন করে কিভাবে বাড়ি বসে অর্থনৈতিক উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপকূলই এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদে উৎপাদন বৃদ্ধি করা যায় তা আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে মালতি রানী বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ, আমি একজন গৃহিণী, আমার জন্যিএই প্রশিক্ষণটি অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে।
মোঃ শিমুল গাজী বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু এমন হাতে কলমে প্রশিক্ষণ কখনো পায়নি। এর জন্য সিসিটিভির শক্তি প্রকল্পকে ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24