1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

মো: শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১৩ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের রাজিবপুরে লাউ, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসি। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় সবজি চাষে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। অন্যদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় তুলনামূলক সাশ্রয়ী দামে সবজি কিনতে পেরে স্বস্তিতে রয়েছেন ক্রেতারাও।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষকের জমিতে লাউ, বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন কৃষকরা। ভালো ফলন ও সন্তোষজনক দাম পাওয়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ।

স্থানীয় লাউচাষি মো. সাকিল আহম্মেদ জানান, এবার লাউ চাষ করে তিনি ভালো ফলন পেয়েছেন এবং বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। এতে তিনি সন্তুষ্ট।

রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকুল আল জুবায়ের বলেন, রাজিবপুরে মোটামুটি ভালোভাবেই শীতকালীন সবজির আবাদ হয়েছে। বিশেষ করে লাউ, বেগুনসহ বিভিন্ন সবজির ফলন ভালো হয়েছে।

এদিকে উপজেলার কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ মোটামুটি ভালো থাকায় ক্রেতারা সাশ্রয়ী দামে পছন্দের সবজি কিনতে পারছেন। বিক্রেতারাও নিয়মিত বিক্রি করতে পেরে সন্তুষ্ট। এতে কৃষক, ক্রেতা ও বিক্রেতা—সবার মধ্যেই স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়দের প্রত্যাশা, উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত ও বাজারব্যবস্থা স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে কৃষকরা আরও বেশি সবজি চাষে উৎসাহিত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24