1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মতলব দক্ষিণে প্রথমবারের মতো প্রতিমা দিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী লক্ষ্মীপূজা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

রাসপূর্ণিমা উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লামচরী উকিল বাড়িতে প্রথমবারের মতো প্রতিমা স্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী লক্ষ্মীপূজা।

আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার ‘সন্তান সংঘ’ -এর আয়োজনে দুই দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, নৃত্যানুষ্ঠান ও নৃত্য প্রতিযোগিতাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রথম দিন ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে প্রতিমা ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মায়ের পূজা ও অঞ্জলি অনুষ্ঠিত হবে। পূজা শেষে আগত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। দিনশেষে থাকবে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।

দ্বিতীয় দিন ২৫ নভেম্বর বুধবার একত্রে পারিবারিক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সন্ধ্যারতি শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো প্রতিমা দিয়ে শ্রীশ্রী লক্ষ্মীপূজার এ আয়োজনকে উৎসবমুখর ও আনন্দঘন করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন তাঁরা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠবে লামচরী উকিল বাড়ি এমন প্রত্যাশা আয়োজকদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24