1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ২০ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু ধুবিল ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন যিনি তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য গ্রেপ্তার মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
‎
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে এবং উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা এস আই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ইসলাম উদ্দিনসহ ৫/৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত ৪/৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটককৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24