1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে সিপিএসপি,এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ ০২জনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ এসআরবি ১৪ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ১৩ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি ও জড়িত এক কিশোরকে ২২নভেম্বর রবিবার সন্ধ্যা আনুমান ১৫:৩০ ঘটিকা অভিযান পরিচালনা করে আটক করেছে এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

ময়মনসিংহ এসআরবি-১৪, সিপিএসসি, এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর (বকুলতলা) এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। উক্ত অভিযানে তল্লাশিকালে দুই যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেখানো ও বাহির করে দেওয়া মতে হেফাজতে থাকা দুটি কাঁধ ব্যাগ তল্লাশি করে ১৩ (তের) বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ৪২০/- টাকা জব্দ করা হয়।

আটককৃতদের পরিচয়:মোঃ মামুনুর রশীদ মাহী, সাগর (২৮)জেলা- নেত্রকোনা।
জড়িত কিশোর তোফায়েল (১৫), জেলা- নেত্রকোনা।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটির অবগত করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24