1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছার গদাইপুর ইউপির ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধ

পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাড়েয়া বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ধনঞ্জয় চন্দ্র ওই গ্রামের অনুকূল চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ধনঞ্জয় চন্দ্র নিজের শিম ক্ষেতে সেচের পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিটের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিম ক্ষেতের মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় একটি ইউডি ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24