1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিকের চাকরির নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাংবাদিকের চাকরি দেওয়ার কথা বলে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার পারুলিয়া ইউনিয়নের দেবগ্রাম গ্রামের এক তরুণকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেন তিতাগ্রামের খোকন ফকিরের ছেলে ইয়ার আলী।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে সাংবাদিকের চাকরি দেবে বলে ইয়ার আলী আড়াই লাখ টাকা নেয়। এ সময় বিষয়টি কাউকে না জানাতে বলা হয়।”

তিনি আরও জানান, চাকরির আশ্বাস দিয়ে তার ছেলেকে একটি প্রেস কার্ড দেওয়া হয়। চাকরি হলে ১৮ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হলেও ছয় মাসেও কোনো বেতন পাওয়া যায়নি।

ভুক্তভোগীর মায়ের ভাষ্য, চাকরির আশায় ও টাকা ফেরত পাওয়ার আশায় পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ পরিশোধ করতে শেষ পর্যন্ত গরু ও জমি বিক্রি করতে হয়েছে। ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও নয় মাস থেকে এক বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি।

তিনি বলেন, মানসিক চাপে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার পর পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইয়ার আলীর বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগী পরিবারের টাকা ফেরতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24