1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী সিংড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে সিআইডি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার উপজেলার।পান্ডারগাঁওয়ে নির্বাচনী হাওয়া আলোচনায়, হাজি আরশ আলী

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বুধবার বিকেলে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শার্শা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি নাভারণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতিতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও প্রভাষক মামুনুর রশীদ মামুন, সহসভাপতি জামাল হোসেন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও আনোয়ার হোসেন বাবুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শার্শা, বাগআঁচড়া, উলাশী, ডিহি ও নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। যশোর জেলা কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ এবং শার্শা উপজেলা কৃষকদল, মৎস্যজীবী দল, ওলামা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দীন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24