1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী সিংড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে সিআইডি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার উপজেলার।পান্ডারগাঁওয়ে নির্বাচনী হাওয়া আলোচনায়, হাজি আরশ আলী

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল উপজেলা সদর ও গৌরম্ভা ইউনিয়নে ভ্যানরিক্সা ক্যাম্পেইন করে “আন্তর্জা‌তিক নারী নির্যাতন প্রতি‌রোধ পক্ষ” উদযাপন করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মিজ তামান্না ফের‌দৌ‌সি রামপাল উপ‌জেলা প‌রিষদ চত্তর থেকে এ ভ‌্যানরিক্সা ক‌্যা‌ম্পেইন উদ্বোধন ক‌রেন।
বেলা সাড়ে ১১ টায় রামপাল সদর ইউনিয়নের ওড়াবু‌নিয়া গ্রা‌মে প্রথম পথসভা অনু‌ষ্ঠিত হয়। সকল অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা, সাধারন সম্পাদক এঞ্জেলমৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, কার্য‌নির্বাহী সম্পাদক মো: মোজাফফর হো‌সেন, সদস‌্য সা‌বেরা সুলতানা তু‌লি, মারুদা খাতুন, সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি মোতাহার হো‌সেন ম‌ল্লিক, সহসভাপ‌তি ছ‌বি রানী মন্ডল, কার্য‌নির্বাহী সম্পাদক মো: লিয়াকত হো‌সেন, সদস‌্য সুরাইয়া খাতুন, তা‌নিয়া খাতুন, সুষমা বিশ্বাস সহ রামপাল উপ‌জেলা ও ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সদস‌্যবৃন্দ।
একই সময়ে বেলা ১১টায় গৌরম্ভা ইউনিয়ন প‌রিষ‌দের সাম‌নে থে‌কে অপর ভ‌্যানরিক্সা ক‌্যা‌ম্পেইনটি উদ্বোধন করেন খান জাহান আলী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি ও সমাজ সেবক মু‌জিবর হো‌সেন জোয়ারদার। উপ‌স্থিত ছি‌লেন প্রধান শিক্ষক মো. ফরহাদ হো‌সেন । গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপ‌তি মো. ওবায়দুল্লাহ গাজী, সভাপ‌তি তস‌লিমা আক্তার বৃ‌স্টি, সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক সা‌বিনা খাতুন, মো: মোহতা‌দিরসহ ক‌মিটর নেতৃবৃন্দ।
প্রচারাভিযান থেকে নারী ও কন‌্যাশিশুর প্রতি স‌হিংসতা প্রতি‌রো‌ধে সচেতনতা সৃস্টি ও ক্ষতিগ্রস্তদের আইনী সুবিধা দিতে বাজা‌রে ও জনসমাগম স্থা‌নে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ৬‌টি জনসমাগম স্থলে দিবসের উপর সচেতনতামূলক পথসভা করেন নাগরিক ফোরাম নেতৃবৃন্দ। জেন্ডার ভি‌ত্তিক স‌হিংসতা সংক্রান্ত কেস সংগ্রহ এর জন‌্য প্রচারনা চালা‌নো হয়।
‘নাগরিক’ প্রকল্পের আওতায় এই প্রচারাভিযানে সহ‌যো‌গিতা করেছে দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ, মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এবং উই ক‌্যান। আন্তর্জাতিকভাবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব‌্যাপী এই প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবছর এই আয়োজনের শ্লোগান ছিলো, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’
ল্যাটিন আমেরিকার দেশ ডোমেনিকান প্রজাতন্ত্রে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে ১৯৬০ সালের ২৫ নভেম্বর তিন বোন নিহত হয়েছিলেন। ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার এক নারী সম্মেলন থেকে ওই ঘটনা স্মরণে ২৫ নভেম্বরকে তারা নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। ১৯৯১ সালে যুক্তরাস্ট্রের উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নারী নেত্রীরা ২৫ নভেম্বরকে সামনে রেখে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পক্ষকালব্যাপী (১৬ দিনের) এই কর্মসূচি চালু করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে জাতিসংঘ নারীর প্রতি সহিংসতা বিলোপ ঘোষণা গ্রহণ করে এবং ১৯৯৯ সালে ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। তখন থেকে নারী অধিকার কর্মীরা নানা কর্মসূচির ভেতর দিয়ে বিশ্বজুড়ে ২৫ নভেম্বর থেক ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করে আসছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24