1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী সিংড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে সিআইডি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার উপজেলার।পান্ডারগাঁওয়ে নির্বাচনী হাওয়া আলোচনায়, হাজি আরশ আলী

দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি।।

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ -পরিচালকের কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে ২৫ নভেম্বর-২০২৬ হতে ১০ ডিসেম্বর- ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিদ্যমান আইন ও সামাজিক আন্দোলন বিষয়ের উপর
র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বুধবার দুপুরে জাতীয় মহিলা সংস্থা, ব্রাক, ওয়ার্ল্ড ভিশন, আরডিআরএস, এমবি এসকে, পল্লীশ্রী ও সিডিএ দিনাজপুরের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ -পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।

স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপিসিও
দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিশু একাডেমির জেলা শিশু কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ। এছাড়াও আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর এডিপি-র প্রোগ্রাম অফিসার এস্টেলা সোরেন; স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার প্যাট্রিক রুরাম, এমবিএসকের মোরশেদা মলি, পল্লীশ্রীর প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের প্রতিনিধি, সিডিএ এর প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে দীপ্তি ফাউন্ডেশন, কারিতাস, এম এনডিএফ, ইএসডিও, আলোহা, সনাক ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহ দিনাজপুরের উদ্যোগে এর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।

মোঃ ইউসুফ আলী দিনাজপুর প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24