1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী সিংড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে সিআইডি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার উপজেলার।পান্ডারগাঁওয়ে নির্বাচনী হাওয়া আলোচনায়, হাজি আরশ আলী

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একটি টিনের ঘর ভাঙচুর এবং সিমেন্ট ও টিন লুটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরাশুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বরাশুর মৌজায় বরাশুর বাসস্ট্যান্ডের পাশে মোসাঃ নিগার বেগম (৭০) নামের এক নারীর ১৫ শতাংশ জমি রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই জমি দখলের পাঁয়তারা এবং বিভিন্ন সময় নগদ টাকা দাবিকে কেন্দ্র করে বরাশুর গ্রামের মান্নান সরদারের ছেলে আওলাদ সরদার (৫০)-সহ অজ্ঞাতনামা ২-৩ জনের সঙ্গে নিগার বেগমের ছেলে উজ্জ্বল শরীফের (৪৫) বিরোধ চলে আসছিল।

​প্রায় ১৫ দিন আগে উজ্জ্বল শরীফ ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করেন। অভিযোগকারী মোসাঃ নিগার বেগমের দাবি, বুধবার সকালে তিনি জমিতে গিয়ে দেখেন অজ্ঞাত ব্যক্তিরা তার ছেলের তৈরি টিনের ঘরটি ভেঙে ফেলেছে এবং ১২ বস্তা সিমেন্টসহ ৩ বান টিন নিয়ে গেছে। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন।

​ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে নিগার বেগম বাদী হয়ে আওলাদ সরদারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে বিবাদী করে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কপিতে ইরশাদ (৩৫) ও মন্টু (৫০) নামের দুজন সাক্ষীর নামও উল্লেখ রয়েছে।

​এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা পুলিশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি; তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন বাদীপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24