1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী সিংড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে সিআইডি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার উপজেলার।পান্ডারগাঁওয়ে নির্বাচনী হাওয়া আলোচনায়, হাজি আরশ আলী

পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।

তিন মাস মেয়াদি এ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের সাংবাদিকতার মৌলিক জ্ঞান, সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, সম্পাদনা, তথ্য যাচাই এবং গণমাধ্যমের পেশাগত নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

সাংবাদিকতার মানোন্নয়ন, দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী তৈরি এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্ভুল তথ্য উপস্থাপন, নৈতিক সাংবাদিকতা এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তির মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা পেশাগত জীবনে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন প্রধান অতিথি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24