1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা

দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে বললেন স্পীকার হাফিজ উদ্দিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি’র নেতৃত্বের সংসদীয় প্রতিনিধিদল।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) পাকিস্তানের পার্লামেন্ট হাউস (পাকিস্তানের সংসদ ভবন) পরিদর্শন করেছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পীকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ ও জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্লামেন্ট হাউসে সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। এ সময় স্পীকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় স্পীকার প্রতিনিধিদলসহ জাতীয় পরিষদ হলরুমও পরিদর্শন করেন। স্পীকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24