
আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৪০)। তিনি নীলফামারী জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ইয়াকুব আলী এবং মাতার নাম মোসাঃ হাসনা বেগম।
মামলার নথি অনুযায়ী, জলঢাকা থানার এফআইআর নম্বর-২৪ এবং জিআর নম্বর-২৬২ (উভয়ই ২০২৫ সালের ২১ ডিসেম্বর তারিখের, রাত ৩টা ২০ মিনিটে) সংশ্লিষ্ট মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় রুজু করা হয়েছিল। চলমান তদন্তের স্বার্থে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনর্চাজ আজিমুদ্দীন বলেন,আইনি প্রক্রিয়া ও আদালতে সোপর্দ করে আদালতে পাঠানো হয়েছে।