1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:সেলিম চৌধুরী

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে বড়ুয়া প্যারালাইসিসে আক্রান্ত অসহায় নারী শিবু রানী বড়ুয়ার পৈতৃক বসতভিটা ও সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। মৃত প্রশান্ত বড়ুয়ার একমাত্র কন্যা শিবু রানী বড়ুয়ার অভিযোগ, তাঁর উত্তরাধিকারসংক্রান্ত ওয়ারিশ সনদ বাতিলের চেষ্টা চালানোর পাশাপাশি পৈতৃক সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার অপতৎপরতা চালাচ্ছে একটি পক্ষ। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সঙ্গে প্রতিপক্ষের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।শারীরিকভাবে অসুস্থ শিবু রানী বড়ুয়া বর্তমানে নিজের বসতভিটা ও সম্পত্তির অধিকার নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
শিবু রানী বড়ুয়া জানান, তাঁর পিতা প্রশান্ত বড়ুয়ার মৃত্যুর পর উত্তরাধিকার নিশ্চিত করতে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী চেয়ারম্যানরা তাঁকে একাধিকবার ওয়ারিশ সনদ প্রদান করেন। তাঁর দাবি অনুযায়ী, ২০০৬ সালে তৎকালীন চেয়ারম্যান আবু তালেব মুন্সি, ২০১৪ সালে সাহাদাত হোসেন ফরিদ, ২০২১ ও ২০২২ সালে মোহাম্মদ গাজী মুহাম্মদ ইদ্রিস এবং ২০২২ সালে শাহাদাত হোসেন সবুজ চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তাঁর নামে ওয়ারিশ সনদ ইস্যু করা হয়।
এ ছাড়া তাঁর জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডসহ প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত কাগজপত্র রয়েছে বলেও জানান তিনি। এসব নথিপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন তাঁর ওয়ারিশ সনদ বাতিলের চেষ্টা করছেন এবং এর মাধ্যমে পৈতৃক সম্পত্তির ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তাঁর।
আদালতে মামলা, একাধিক আইনি পদক্ষেপ নিজের উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার রক্ষায় শিবু রানী বড়ুয়া বাদী হয়ে পটিয়া প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে ১৬/২০২১ নম্বর মামলা দায়ের করেন। বর্তমানে সংশ্লিষ্ট মামলাটি এলএসটি ৭৬২২/২৪ হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। এদিকে তাঁর ওয়ারিশ সনদ বাতিলের আবেদন জানিয়ে প্রতিপক্ষ প্রমোদ বড়ুয়া, মমতা বড়ুয়া ও অনাধি বড়ুয়া পটিয়া সিনিয়র যুগ্ম জেলা জজ আদালতে ১৮৭/২৬ নম্বর আবেদন করেন। শিবু রানী বড়ুয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট ২০২৬ তারিখে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
এরপর একই বিষয়ে প্রতিপক্ষের পক্ষ থেকে গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবারও আবেদন করা হয়। আবেদনকারী হিসেবে প্রমোদ বড়ুয়ার নাম উল্লেখ করে করা ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তাহীনতায় অসুস্থ নারী শিবু রানী বড়ুয়া বলেন, “প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাপন করতেই আমাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এর মধ্যে পৈতৃক বসতভিটা ও সম্পত্তি হারানোর আশঙ্কা আমাকে আরও অসহায় করে তুলেছে। আমি আশঙ্কা করছি, প্রভাবশালী কোনো মহলের অপতৎপরতায় একসময় নিজের পৈতৃক ভিটেমাটি থেকেও উচ্ছেদ হতে পারি। তিনি আরও জানান, নিজের বৈধ উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার রক্ষায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় যেন কেউ তাঁর বসতভিটা দখল, হয়রানি কিংবা উচ্ছেদের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান তিনি। এ অবস্থায় নিজের বসতভিটা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পটিয়া থানা পুলিশ, ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিবু রানী বড়ুয়া। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় আইনি সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অ্যাডভোকেট ফরিদ উদ্দীন বেলাল বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। আদালতের সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ব্যক্তির ওয়ারিশ সনদ বাতিল করে তাঁর সম্পত্তি আত্মসাতের চেষ্টা আইনসম্মত হতে পারে না। স্থানীয় সচেতন মহলের মতে, একজন শারীরিকভাবে অসুস্থ নারীর পৈতৃক বসতভিটা ও সম্পত্তির অধিকার রক্ষায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য জবরদখল ও হয়রানি প্রতিরোধ এবং উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।
একজন অসুস্থ নারীর শেষ আশ্রয়টুকু রক্ষা এবং তাঁর আইনগত অধিকার নিশ্চিত করার বিষয়টি এখন মানবিক ও আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে শিবু রানী বড়ুয়া যেন ন্যায়বিচার ও আইনের সুরক্ষা পান, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24