1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন “ফিরেও না-পাওয়া” ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি। তবে অভিযানের টের পেয়ে জড়িত চোরাকারবারিরা সরে পড়ায় কাউকে আটক করা যায়নি।

​দিনাজপূর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরগঞ্জ বিওপির সদস্যরা পীরগঞ্জ সীমান্তে বিশেষ টহল ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে চোরাচালান চক্রের সদস্যরা রাতের আঁধারে পালিয়ে যায়।

​পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

​এ প্রসঙ্গে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তপথে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান বজায় রেখেছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24