1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য মি. লর্ড সল লেয়ারফ্রয়েন্ড এর সৌজন্য সাক্ষাৎ অভয়নগর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যাপক সরদার শরীফ হোসেন মদিনাবাগ মাদ্রাসায় ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত ১৯ নং বিলচান্দক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা সততা কর্মে জনপ্রিয় জাহাঙ্গীর বিশ্বাস পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

মদিনাবাগ মাদ্রাসায় ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মো:আল আমিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার হাওয়ালখালী কয়ারবিল বটতলায় অবস্থিত মদিনাবাগ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর থেকে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব আখতারুজ্জামান (মুরাদ)।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইনতাজ গাজী এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সৈয়দপুর জামিয়া এমদাদিয়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জের বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন জনাব হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী ও হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এস এম কামরুজ্জামান, জনাব ফখরুল ইসলাম বকুল সাহেব।

পাগড়ি গ্রহণকারী হাফেজদের পরিচিতি

মদিনাবাগ মাদ্রাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থী পাগড়ি গ্রহণ করবেন। তাঁদের পরিচিতি নিচে তুলে ধরা হলো:

১. হাফেজ খালিদ সাইফুল্লাহ
পিতা: মাওলানা মুরাদ হোসেন।
গ্রাম: ব্রাহ্মণডাক্তা, থানা: মনিরামপুর, জেলা: যশোর।
লজিংদাতা: কারী লুৎফর রহমান, রেউই।

২. হাফেজ মুহাম্মদ সাঈদ আহমাদ
পিতা: মুহাম্মদ আশরাফুল ইসলাম।
গ্রাম: কুলিয়াডাঙ্গা, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
লজিংদাতা: মুহাম্মদ সাদ্দাম হোসেন, হাওয়ালখালী।

৩. হাফেজ মুহাম্মদ ওমর ফারুক
পিতা: মুহাম্মদ মফিকুল ইসলাম।
গ্রাম: রামেরডাঙ্গা, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
লজিংদাতা: মুহাম্মদ রব্বানি, হাওয়ালখালী।

৪. হাফেজ মুহাম্মদ সাকিবুল ইসলাম
পিতা: মুহাম্মদ আব্দুল কুদ্দুস।
গ্রাম: বিসুট, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা।

৫. হাফেজ মুহাম্মদ শাহিন হোসেন
পিতা: মুহাম্মদ দেরাজুল গাজী।
গ্রাম: বড়দল, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা।

৬. হাফেজ মুহাম্মদ তানজিদ হোসেন তামিম
পিতা: শেখ নাজিম উদ্দীন।
গ্রাম: বাগানবাড়ি, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
লজিংদাতা: মুহাম্মদ আবুসার, রেউই।

৭. হাফেজ মুহাম্মদ তানভীর হোসেন
পিতা: শেখ নাজিম উদ্দীন।
গ্রাম: বাগানবাড়ি, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।

মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে কুরআন-হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখ্য, মদিনাবাগ মাদ্রাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং কিতাব বিভাগে মাদানী নিসাবে উর্দু কায়দা থেকে মিজান জামাত পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

আয়োজনে: মদিনাবাগ মাদ্রাসা ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24