1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য মি. লর্ড সল লেয়ারফ্রয়েন্ড এর সৌজন্য সাক্ষাৎ অভয়নগর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যাপক সরদার শরীফ হোসেন মদিনাবাগ মাদ্রাসায় ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত ১৯ নং বিলচান্দক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা সততা কর্মে জনপ্রিয় জাহাঙ্গীর বিশ্বাস পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য মি. লর্ড সল লেয়ারফ্রয়েন্ড এর সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ডেক্স রিপোর্ট

মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য মি. লর্ড সল লেয়ারফ্রয়েন্ড (Lord Saul Lehrfreund) এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মিস কনি পার্কার-ধিনাকারান (Connie Parker-Dhinakaran)

আজ ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাত ৯ টায় রাজধানীর ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা, নাগরিকদের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া এবং প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার সুযোগের গুরুত্ব আলোচনায় স্থান পায়।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের বিচারব্যবস্থা, বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে এসব বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের পাশাপাশি বিচারব্যবস্থার স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24