1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

কলকাতার নামিদামি স্কুলকে পিছনে ফেলে রাজ্যস্তরে দ্বিতীয় স্থান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বিদ্যা সেতু ২০২৬-এ সাফল্যের মুকুট সহরারহাট পূর্বাশা নার্সারি ও কে.জি.প্রাইমারি স্কুলের

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা: সাফল্যের নতুন ঠিকানা দক্ষিণ ২৪ পরগনার সহরারহাট! কলকাতার নামিদামি বিদ্যালয়গুলির সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘স্মার্ট সিটি’ প্রজেক্টের মাধ্যমে রাজ্যস্তরে দ্বিতীয় স্থান অধিকার করে নজির গড়ল সহরারহাট পূর্বাশা নার্সারি ও কে.জি. প্রাইমারি স্কুল। বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্যে গর্বিত শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে গোটা এলাকাবাসী।

শিক্ষা মানেই শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা, আধুনিক প্রযুক্তি এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে পড়ুয়াদের সর্বাঙ্গীণ বিকাশ ঘটানোই এই বিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

সম্প্রতি কলকাতা আয়োজিত ‘বিদ্যা সেতু অনুষ্ঠান ২০২৬’-এ রাজ্যের ২০টি গ্রামীণ ও ২০টি শহরের বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় ‘স্মার্ট সিটি’ প্রজেক্ট উপস্থাপন করে দ্বিতীয় স্থান অর্জন করে দক্ষিণ ২৪ পরগনার এই বিদ্যালয়। কলকাতার একাধিক নামী বিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় এই সাফল্য গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিভা ও সক্ষমতাকে নতুন করে তুলে ধরেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অমিতা হালদার জানান, এখানে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—- নাচ, গান ও কবিতা আবৃত্তির প্রশিক্ষণ।
-দেওয়াল পত্রিকা ও দেওয়াল লিখনের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ।
নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ। কম্পিউটার শিক্ষা ও ডিজিটাল ক্লাসের ব্যবস্থা।
বিজ্ঞান প্রদর্শনী এবং নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পের চর্চা।
পড়ুয়াদের নিরাপত্তা ও যাতায়াতেও বিশেষ গুরুত্ব

শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাও।

বিদ্যালয়ের অন্যান্য সহ-শিক্ষিকারাও জানান, শিক্ষার সঙ্গে সংস্কৃতি এবং প্রযুক্তির সঙ্গে সৃজনশীলতার মেলবন্ধন ঘটিয়ে আগামী প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এই রাজ্যস্তরের সাফল্য আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।ও

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শিশুর মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহরারহাট পূর্বাশা নার্সারি ও কে.জি. প্রাইমারি স্কুল হতে পারে আপনার পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24