1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

হজের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিশেষ প্রতিনিধি : ফিরোজ সরকার

পবিত্র হজের আধ্যাত্মিক তাৎপর্য, ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক হাজি সম্মেলন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সম্মেলনে হজের প্রকৃত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুরে জামাল-কামাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গণে ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. শওকত আলী।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সারোয়ার মোর্শেদ, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. মাহবুব আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সামসুউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আলহাজ মো. সাইফুল ইসলাম ওস্তাদ, হামজাপুর বাহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল এবং মাওলানা আবুল কাশেম দিনাজপুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র হজ কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি আত্মশুদ্ধি, আত্মসংযম, সাম্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। পবিত্র হজের মাধ্যমে মানুষ যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেন, তার প্রতিফলন ঘটাতে হবে দৈনন্দিন জীবনেও।
তাঁরা বলেন, হজের প্রকৃত সার্থকতা কেবল হজ পালনেই সীমাবদ্ধ নয়; বরং হজ থেকে অর্জিত শিক্ষা ও আদর্শকে ব্যক্তি, পরিবার এবং সমাজজীবনে ধারণ করার মধ্যেই এর তাৎপর্য নিহিত। সমাজে ন্যায়নীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা হাজিদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ অটুট রাখার পাশাপাশি দেশ, জাতি ও সমাজের কল্যাণে সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24