1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বিদ্যুৎ ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিতে জরুরি বৈঠক, দ্রুত সমন্বয় ও জবাবদিহিতার নির্দেশ প্রতিমন্ত্রীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

ডেক্স রিপোর্ট : দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি সাম্প্রতিক ঝড়-বৃষ্টি ও কারিগরি ত্রুটির কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা পর্যালোচনা করেন। কোথায় কী ধরনের সমস্যা হয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে জনভোগান্তি কমাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্তদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।

তিনি আরও নির্দেশ দেন জেলা ও উপজেলা পর্যায়ে ‘বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ পুনর্গঠন করার জন্য। তার মতে, পূর্বে এসব কমিটির কার্যকারিতা দুর্বল থাকায় স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধান ও তদারকি যথাযথভাবে করা সম্ভব হয়নি।

এর আগে নিজ দপ্তরে জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কখনো কখনো জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়।

তিনি জানান, দেশে ব্যবহৃত জ্বালানির বড় অংশ ডিজেল হওয়ায় এতে সরকারকে বেশি ভর্তুকি দিতে হয়। সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অফশোর জ্বালানি অনুসন্ধান, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণ এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণসহ বড় প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24