1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল প্রমুখ সহ সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব জীবনযাপনের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24