1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

অল্প পুঁজি আর পরিশ্রমে পরিত্যক্ত পুকুরে কলমি শাক চাষ: সফলতার গল্প

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাত্র ৫ শতকের একটি পরিত্যক্ত পুকুরে স্বল্প পুঁজি খাটিয়ে ভাসমান পদ্ধতিতে কলমি শাক চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রশিদ। এটি দিয়ে তিনি যেমন নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটাচ্ছেন, তেমনি বাড়তি আয়ে সংসারের অন্যান্য খরচও সামাল দিচ্ছেন। আব্দুর রশিদ ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর পঞ্চায়েত পাড়া এলাকার মৃত সহির উদ্দীনের ছেলে। সরেজমিনে দেখা যায়, দীপ শিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রেলগেটের পশ্চিম দিকের কুজিশহর মৌজার একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় চাষ করা কলমি শাক বাজারে বিক্রির জন্য সংগ্রহ করছেন আব্দুর রশিদ। নিজের উদ্যোগ সম্পর্কে তিনি জানান, এই চাষাবাদে তার খরচ হয়েছে খুবই সামান্য। মাত্র আড়াই কেজি বীজ এবং কিছু সার প্রয়োগ ছাড়া বড় কোনো বাড়তি খরচ করতে হয়নি। সব মিলিয়ে তার মোট খরচ হয়েছে মাত্র ১ হাজার ৫০০ টাকা। ইতোমধ্যে পরিবারের নিজেদের চাহিদা মিটিয়ে প্রায় ৫ হাজার টাকার কলমি শাক বাজারে বিক্রি করেছেন তিনি। পুকুরে যে অবশিষ্ট শাক রয়েছে, তা বিক্রি করে আরও অন্তত ১০ হাজার টাকা আয় করা সম্ভব বলে আশা প্রকাশ করেন এই বৃদ্ধ। স্থানীয়দের মতে, কীটনাশক ও ক্ষতিকর রাসায়নিক ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় বাজারে এই কলমি শাকের চাহিদাও রয়েছে বেশ ভালো। এ বিষয়ে রুহিয়া উপজেলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, “কৃষি দপ্তরের পক্ষ থেকে এ ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা নিয়মিত সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকি। তাদের উৎসাহিত করতে আমরা সচেষ্ট আছি, যেন তারা আরও এগিয়ে এসে সমাজের মূল ধারায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারেন।
‎
‎তারিখ: ২৭/০৯/২০২৬খ্রি.
‎মোবাইল নং- ০১৭৯৬০৩০৩৯৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24