1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

আবু মুসা, কক্সবাজার টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ওই কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফের ক্যাম্প-২৫ আলিখালীর ডি-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্প-২৫-এর সিআইসি কার্যালয় থেকে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে আলিখালী এপিবিএন ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখানে বিয়ের আয়োজন থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় সফিকুর রহমান (১৯) ও নুরুল আমিন (২৮) নামে দুজনকে আটক করা হয়।

আটক সফিকুর রহমান ক্যাম্প-২৫ আলিখালীর ডি-১৫ ব্লকের বাসিন্দা এবং নুরুল আমিন ক্যাম্প-১৭ বালুখালীর ৮১ নম্বর ব্লকের বাসিন্দা।

পরে দুজনকে ক্যাম্প-২৫ আলিখালীর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহারিয়ার বিন মান্নানের কাছে উপস্থাপন করা হয়। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে সফিকুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং নুরুল আমিনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

১৬ এপিবিএন সূত্র জানায়, বাল্যবিবোহ প্রতিরোধে ক্যাম্প এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24