
রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে আলোচনায় শীর্ষে রয়েছেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম প্রধান।
তিনি সাচার ইউনিয়নের রাজারামপুর গ্রাম সহ তার নির্বাচনী এলাকায় ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা রয়েছে।
তাছাড়া আলম প্রদান প্রতিনিয়তই সাধারণ জনগণের সাথে কৌশল বিনিময় সৌজন্য সাক্ষাৎ সহ এলাকার সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।
আলম প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন ধরেই এই ওয়ার্ডটি একটি আধুনিক এবং মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো বলে আমার প্রত্যাশা ছিল।
দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনের আমলে আমাদের তেমন কিছু করার সুযোগ ছিল না, দীর্ঘদিন ও আমাদের এই ওয়ার্ডে তেমন উন্নয়নের ছোঁয়া পড়েনি তাই আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করব।
যদি আমি নির্বাচিত হই সাচার ইউনিয়নের ভিতরে ৯ নং ওয়ার্ড কে মাদক, ইভটিজিং, চাঁদাবাজ মুক্ত করবো, তাছাড়া এই ওয়ার্ডে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে সড়কের,
যদি আমি সুযোগ পাই সড়ক মেরামত সহ আমার ওয়ার্ডে অবহেলিত লাঞ্ছিত মানুষের পাশে থেকে তাদের সেবা করব এবং সাচার ইউনিয়নের ভেতর ৯ নং ওয়ার্ড হবে মডেল ওয়ার্ড,আমার জন্য সকলে দোয়া করবেন।